মৌলের প্রতীক লেখার নিয়মাবলী বর্ণনা করো।

প্রত্যেকটি মৌলকে সংক্ষেপে প্রকাশ করতে তাদের আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়। মৌলের প্রতীক লিখতে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। নিয়মগুলো নিচে বর্ণনা করা হলো ।

(a) মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয় এবং তা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। যেমন-

মৌলইংরেজি নামপ্রতীক
হাইড্রোজেনHydrogenH
অক্সিজেনOxygenO
নাইট্রোজেনNitrogenN

(b) যদি দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর (ইংরেজি বর্ণমালার বড় হাতের) দিয়ে প্রকাশ করা হয়। অন্যগুলাের ক্ষেত্রে প্রতীকটি দুই অক্ষরে লেখা হয়। এক্ষেত্রে নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবং নামের অন্য একটি অক্ষর ছােট হাতের অক্ষর দিয়ে লেখা হয়। যেমন-

মৌলইংরেজি নামপ্রতীক
কার্বনCarbonC
ক্লোরিনChlorineCl
ক্যালসিয়ামCalciumCa
কোবাল্টCobaltCo
ক্যাডমিয়ামCadmiumCd
ক্রোমিয়ামChromiumCr

(c) কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয় ।

যেমন-

মৌলল্যাটিন নামপ্রতীক
সােডিয়ামNatriumNa
কপারCuprumCu
পটাশিয়ামKaliumK
সিলভারArgentumAg
টিনStannumSn
এন্টিমনিstibiumSb
গোল্ড AurumAu
লেডPlumbumPb
টাংস্টেনWolframW
আয়রনFerrumFe
মারকারিHydrurgyrumHg

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!